ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি

টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে তিন কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। এ সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে মেরিন ড্রাইভ সড়কের উপজেলার সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটকরা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার মুন্নীপাড়ার বাসিন্দা ইমান হোসেনের ছেলে মোহাম্মদ আলম (১৯) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আয়াজ (২১)।

বিজিবি অধিনায়ক বলেন, মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। শাহপরীরদ্বীপ থেকে হাজমপাড়াগামী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

আপডেট সময় ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪