ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ঢাকায় রিকশা চালাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বলেছেন, আজ ফ্যাসিস্ট ও ভোটবিহীন সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ঢাকায় রিকশা চালাচ্ছেন। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা দুর্নীতি করে দামি গাড়ি চালাচ্ছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রঘুনাথবাজারে জেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বর্তমান সরকারের শরিক ১৪ দলের অন্যতম নেতা দিলীপ বড়ুয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন, বর্তমান সংসদের ৮০ শতাংশ এমপিই চোরাকারবারির সঙ্গে জড়িত। সেই সঙ্গে তারা হুন্ডি, স্বর্ণ চোরাচালান ও গুম-খুনের সঙ্গে জড়িত। ১৪ দলের নেতা দিলীপ বড়ুয়ার বক্তব্য অনুযায়ী এই যদি হয় মহান জাতীয় সংসদের এমপিদের অবস্থা তা হলে দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে তা দেশের জনগণ বুঝতে পারছেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের সব প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া দেশের আসল চিত্র প্রকাশ করতে পারছে না। একটি সঠিক খবরও বাংলাদেশের মানুষ জানতে পারছে না। তারা আতঙ্কিত হয়ে আছে।

হযরত আলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রুপম, ফজলুল করিম তারা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ঢাকায় রিকশা চালাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় ১২:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪