ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

আমরা একত্রে কাজ করার স্মৃতিকে হৃদয়ে লালন করি- পিবিআই পুলিশ সুপার

পিবিআই, ময়মনসিংহ জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) সরকার মোঃ আবুল কালাম আজাদ এর অন্য ইউনিটে বদলি হওয়ায় তাকে আজ ২৯/০৫/২০২৪ তারিখ বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জেলা । বিদায় অনুষ্ঠানে সকল পদের অফিসার ও ফোর্সগণ বেদনা ভারাক্রান্ত হৃদয়ে স্মৃতিচারণ করেন।

পুলিশ পরিদর্শক (নিঃ) সরকার মোঃ আবুল কালাম আজাদ অত্র ইউনিটে দীর্ঘ সাড়ে চার বছর যাবত কর্মরত ছিলেন। তিনি অত্যন্ত বিচক্ষণ, কর্মদক্ষ, সৎ, নিষ্ঠাবান, সদা হাস্যোজ্জ্বল ও পরোপকারী। পিবিআই, ময়মনসিংহ জেলার উৎকর্ষতার পিছনে তার প্রত্যক্ষ ও পরোক্ষ বুদ্ধিদীপ্ত শ্রম রয়েছে। তার যোগদানের পর অত্র ইউনিটে সফলতার প্রায় প্রতিটি মামলায় তার সক্রিয় অংশগ্রহণ ছিল। বিদায়ী এই কর্মকর্তা তার চাকরি জীবনের বিভিন্ন অভিজ্ঞতাগুলো পিবিআই এর সদস্যদের সাথে শেয়ার করেন। তিনি অত্যন্ত বন্ধুসুলভ, যেখানেই অভিযানে যাওয়া হত, সেখানেই তার কোননা কোন বন্ধুর সাথে দেখা হত।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি বিদায়ী অতিথির হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। সভাপতি বিদায়ী কর্মকর্তাকে উদ্দেশ্যে করে বলেন, “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে হৃদয়ে লালন করি”। আমরা সব সময় আপনাকে পিবিআই ময়মনসিংহ পরিবারের সদস্য হিসেবেই মনে করব। সংক্ষিপ্ত স্মৃতিচারণে তিনি আরও উল্লেখ করেন, এভাবেই একদিন আমাদেরকেও বিদায় নিয়ে যেতে হবে। যেহেতু মানুষ তার কর্মে বাচে, তাই আমরা যেন আমাদের ভাল কর্ম দিয়ে মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকতে পারি, সেই লক্ষ্যে সর্বদা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

আজকের এই বিদায়ী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিটের পুলিশ পরিদর্শক (প্রশাসন) সালাহ উদ্দিন আহমেদ; পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোস্তফা কামাল খান, প্রদীপ কুমার গোস্বামী, রকিবুজ্জামান তালুকদার, মোঃ মোজাম্মেল হকসহ অত্র ইউনিটের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

আমরা একত্রে কাজ করার স্মৃতিকে হৃদয়ে লালন করি- পিবিআই পুলিশ সুপার

আপডেট সময় ১২:১৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪