ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখা কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল

‘৮০ ভাগ এমপি চোরাকারবারি’

শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বর্তমান সরকারের শরিক ১৪ দলের অন্যতম নেতা দিলীপ বড়ুয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন, বর্তমান সংসদের ৮০ ভাগ এমপিই চোরাকারবারির সঙ্গে জড়িত। সেই সঙ্গে তারা হুন্ডি, স্বর্ণ চোরাচালান ও গুম-খুনের সঙ্গে জড়িত। ১৪ দলের নেতা দিলীপ বড়ুয়ার বক্তব্য অনুযায়ী এই যদি হয় মহান জাতীয় সংসদের এমপিদের অবস্থা তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে তা দেশের জনগণ বুঝতে পারছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রঘুনাথবাজারে জেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের সব প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া দেশের আসল চিত্র প্রকাশ করতে পারছে না। একটি সঠিক খবরও বাংলাদেশের মানুষ জানতে পারছে না। তারা আতঙ্কিত হয়ে আছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর তার বক্তব্যে বলেন, আজ ফ্যাসিস্ট ও ভোটবিহীন সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ঢাকায় রিকশা চালাচ্ছেন। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা দুর্নীতি করে দামি গাড়ি চালাচ্ছেন।

হযরত আলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রুপম, ফজলুল করিম তারা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখা কমিটি গঠন

‘৮০ ভাগ এমপি চোরাকারবারি’

আপডেট সময় ১১:০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪