ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল বড়লেখার ১৮ চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফল প্রকাশ জনবল ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় কাল চুক্তি

কুমিল্লা দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন

কুমিল্লার দেবিদ্বারে ৬ষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যন পদে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ মামুন। তিনি কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এর ছোট ভাই।

মঙ্গলবার (২৯ মে) রাত সোয়া ১০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ফারুক হোসেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ১২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মামুনুর রশিদ আনারস প্রতীক নিয়ে ৩,৮১,৭৪৬ জন ভোটারের মাঝে ৯২ হাজার ৫২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিন্দন্দ্বি আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা জেলা কমিটির সাধারন সম্পাদক আলহাজ¦ মো. রোশন আলী মাষ্টারের স্ত্রী সাহিদা আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৮০ ভোট। কণ্যা দোয়াত কলম প্রতীকের খাদিজা বিনতে রোশন পেয়েছেন-৩০৩ ভোট।

এর আগে প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. রোশন আলী মাস্টারে সহধর্মীনি ঘোড়া প্রতীকের সাহিদা আক্তার ও কণ্যা দোয়াত কলম প্রতীকের খাদিজা বিনতে রোশন, ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রজাপতি প্রতীকের এ্যাড. নাজমা বেগম ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার অভিযোগ এনে ভোটের দিন বিকেল ৩টার দিকে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।
এদিকে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১ লক্ষ ২ হাজার ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের মোঃ আবদুল্লাহ্ আল-কাইয়ুম। তার নিকটতম প্রার্থী চশমা প্রতীকের এটিএম সাইফুল ইসলাম মাসুম পেয়েছেন ১২ হাজার ১১১ ভোট। অপর আরো ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী মাইক প্রতীকের মোঃ সোলেমান কবির খান পেয়েছেন ৫ হাজার ৭৫৫ ভোট ও টিয়া পাখী প্রতীকের এডভোকেট মো. মামুনুর রশিদ ২ হাজার ৪০৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহিনুর আক্তার লিপি। তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ হাজার ২৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী দু’বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাড. নাজমা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৯৯ ভোট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান

কুমিল্লা দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন

আপডেট সময় ১১:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪