ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে ২৯ মে বুধবার তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, সংসদীয় মৈত্রী গ্রুপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের সংসদের উত্তম অনুশীলন সম্পর্কে জ্ঞান লাভ করা যেতে পারে। তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্পীকার বলেন, বাংলাদেশ যেমন নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করেছে, তেমনি বিদেশী অর্থায়নেও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। তিনি বলেন, কোরিয়ান বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্পীকার বলেন, বৈদেশিক সরাসরি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, এদেশের আরএমজি সেক্টরসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কোরিয়ার বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগের সুযোগ রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, কোরিয়া বাংলাদেশে সরাসরি বিনিয়োগে আগ্রহী। তিনি বলেন, বৈদেশিক সরাসরি বিনিয়োগ আকৃষ্ট করতে উপযুক্ত আইন প্রনয়ণ করতে হবে।

এসময় স্পীকার কোরিয়ার সংসদের স্পীকারকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক স্পীকারকে কোরিয়া সফরের আমন্ত্রণ জানান।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১২:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪