ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ধর্মমন্ত্রীর আইফোন চুরি

পরিকল্পনামন্ত্রীর পর এবার চুরি হয়েছে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের মোবাইল ফোন। আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের ফোনটি চুরির ঘটনায় ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন জামালপুর জেলার ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি নম্বর-১৩৮৫। ঘটনার মাস পেরিয়ে গেলেও ফোনের হদিস পায়নি পুলিশ। তবে ফোন উদ্ধারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ করছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফোনটি চুরি হলেও হারানোর জিডি করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী।

উল্লেখ্য, এর আগে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় ঢাকার বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রীর গাড়ির ভেতর থেকে তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই হয়।

এ ঘটনায় শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে ফোনটি উদ্ধার হয়।

ইসলামপুর থানায় ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর করা জিডিতে উল্লেখ করা হয়েছে, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গত ৩০ এপ্রিল সকালে ইসলামপুর পৌরসভাধীন মোশাররফগঞ্জে একটি জানাজায় অংশগ্রহণ করেন। সেখানে তার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোনটি সিমসহ পড়ে যায়।

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার যুগান্তরকে বলেন, আমাদের একাধিক টিম এটা নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত বড় কোনো সফলতা পায়নি। আশা করছি, দ্রুতই আমরা সফল হবো।

চুরি হলেও হারানোর জিডি কেন করা হয়েছে জানতে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেনকে কল করলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ধর্মমন্ত্রীর আইফোন চুরি

আপডেট সময় ১০:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪