ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে ৩ ছাত্রী আহত

নাটোরের সিংড়ায় শ্রেণিকক্ষের সিলিং ফ্যান ভেঙে পড়ে তিন ছাত্রী আহত হয়েছে। বুধবার উপজেলার জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পাঠদান চলা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ছাত্রীদের মধ্যে মুশফিকা নাজনীন (১৫) নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সে নবম শ্রেণির শিক্ষার্থী ও নিংগইন গ্রামের গোলাম মোস্তফার মেয়ে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, পাঠদান চলা অবস্থায় হঠাৎ নবম শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে মুশফিকা নাজনীন নামের এক ছাত্রীর কপাল কেটে রক্তক্ষরণ শুরু হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার সময় আরও দুই ছাত্রী আহত হলে তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ সময় এ দুর্ঘটনায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্ত হয়।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইব্রাহীম বলেন, মুশফিকা নাজনীন নামের এক ছাত্রী আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। তার কপাল কেটে গেছে। বর্তমানে সে সুস্থ আছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে ৩ ছাত্রী আহত

আপডেট সময় ০৯:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪