ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল বড়লেখার ১৮ চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফল প্রকাশ জনবল ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় কাল চুক্তি দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ

যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৯ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (২৮ মে) রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। দিন ও রাতে প্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড করা হয় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে ঢাকার তাপমাত্রা বেড়েছে ৭ ডিগ্রির বেশি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ

যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে

আপডেট সময় ১১:৪৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪