ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা: ডা. ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থ। অসাধু কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে।

সমাবেশে ২০ শীর্ষ ঋণখেলাপির নাম ঘোষণা করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, সরকারদলীয় লুটেরা সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনগণ চোখে সরষে ফুল দেখছে। চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয়। গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে মানুষের জীবন হাঁসফাঁস করছে। সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে সফল হলেও দেশের জনগণের দুর্ভোগ, দুর্দশা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের কাছে জনগণের স্বার্থ উপেক্ষিত মন্তব্য করে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকার ১০ টাকায় চাল, বিনামূল্যে সার এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতা দখল করে সব ওয়াদা বেমালুম ভুলে গেছে। জনদুর্ভোগ সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে পঙ্গু করে দিয়েছে। সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতাকর্মীরা দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত করেছে। জনগণ আওয়ামী দুঃশাসন ও লুটপাট থেকে বাঁচতে চায়।

মহানগর লেবার পার্টির সভাপতি এসএম ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন- লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, গণফোরাম যুগ্ম মহাসচিব মোহাম্মদ উল্লাহ মধু, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর সম্পাদক ইমাম উদ্দিন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মনির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, লেবার পার্টির মহানগর সদস্য তারেক আজিজ, এনামুল হক, মো. মাসুদ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা: ডা. ইরান

আপডেট সময় ১০:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪