ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

লালমনিরহাটে আগুনে পুড়ে ছাই ২৫ দোকান

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ভয়াবহ আগুন লেগে ২৫টি দোকান ঘর ও মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে তুষভান্ডার বাজারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীগন্জ উপজেলার তুষভান্ডার বাজারে দোকান তৈরি করে ভাড়া দেন সাবেক এমপি ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ হেলাল। ওই মার্কেটের একটি ওষুধের দোকানে হঠাৎ করে আগুন লাগে। এতে মুহূর্তেই তা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে।

অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়রাসহ কালীগঞ্জ ফায়ার সার্ভিস প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।পরে একে একে চারটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তার আগেই মার্কেটের ২৫টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

কালীগঞ্জ ইউএনও জহির ইমাম বলেন, স্থানীয় লোকজন সহ ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

লালমনিরহাটে আগুনে পুড়ে ছাই ২৫ দোকান

আপডেট সময় ০৯:৩১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪