সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

ফের চার সাংগঠনিক জেলায় কর্মী সম্মেলন করবে ছাত্রদল

সারাদেশের সব জেলা ইউনিটে কর্মী সম্মেলন শুরু করছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এবার দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর বিভাগের চার সাংগঠনিক জেলায় কর্মী সম্মেলন করবে সংগঠনটি। বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামি ২৩ মে সকাল ১০ টায় ফরিদপুর মহানগরে ও দুপুর ৩ টায় ফরিদপুর জেলায় হবে কর্মী সম্মেলন।

এছাড়া পরদিন আগামি ২৪ মে কর্মী সম্মেলন হবে সকাল ১০ টায় রাজবাড়ী জেলা ও দুপুর ২ টায় মাদারীপুর জেলায়। এসব সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সুমহান ব্রত নিয়ে সংগ্রামী পথচলা শিক্ষা, ঐক্য, প্রগতির ঝাণ্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লড়াই চলমান। এ লাড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সদয় সম্মতিক্রমে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সব জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর বিভাগে ২ টি ধাপে কর্মী সম্মেলন হবে।

এর আগে প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের ৪টি ধাপে কর্মী সম্মেলন করে ছাত্রদল। এর মধ্যে ৮ মে সিরাজগঞ্জ জেলায়, ৯ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী জেলা ও মহানগরে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ১০ মে নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা এবং পাবনা জেলায় করে কর্মী সম্মেলন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

ফের চার সাংগঠনিক জেলায় কর্মী সম্মেলন করবে ছাত্রদল

আপডেট সময় ০৯:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪