আগামী ২১ শে মে রোজ মঙ্গলবার রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন. নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের আলোচনা সমালোচনা. সর জমিনে উপজেলার প্রত্যান্ত অঞ্চল ঘুরে জানা যায় আনারস প্রতীকের প্রার্থী ইমতিয়াজ শিক্ষাগত যোগ্যতা আচার আচরণ মার্জিত স্বভাব সকলের কাছে প্রিয়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান দুই বারের লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সেই কারণে রামগঞ্জ বাসি মনে করে ইমতিয়াজ আরাফাতের দাঁড়াই রামগঞ্জের উন্নয়ন করা সম্ভব। দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার সাথে একান্ত সাক্ষাৎকারে জনাব আরাফাত বলেন আমার বাবার হাত ধরেই রাজনীতিতে আসা আমি বঙ্গবন্ধু আদর্শের একজন সৈনিক। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রামগঞ্জের গ্রামীন উন্নয়ন কাঠামো কিভাবে করা সম্ভব সেই প্রচেষ্টা হিসেবে আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। ইতিমধ্যে রামগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ওয়ার্ডের সাধারণ খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষের সুখে দুখে বিপদে-আপদে নিজস্ব অর্থায়নে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি উল্লেখ্য যে বৈশ্বিক মহামারী করোনা ক্রান্তিলগ্নে রামগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে করোনা সুরক্ষা সামগ্রী পৌঁছানোর পাশাপাশি মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী ব্যক্তিগত উদ্যোগে সকলের কাছে পৌঁছেছি। তাই আমি আশা করব রামগঞ্জবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে রামগঞ্জ বাসি উন্নয়ন করার সুযোগ করে দিবে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুইবার ভাইসচেয়ারম্যান ছিলেন রামগঞ্জে চোখে পড়ার মত কোন কাজই করেনি। জনাব ইমতিয়াজ আরাফাত নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ পাস করেন। এবং লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।তিনি ভাটরা ইউনিয়ন সাবেক ছাত্রলীগ. যুবলীগের নেতা ছিলেন। বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য. উল্লেখ্য রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ইমতিয়াজ আরাফাত ছাড়াও সাবেক দুই বারের ভাইসচেয়ারম্যান দেওয়ান বাচ্চু. মশারফ হোসেন. ভাইসচেয়ারম্যান প্রার্থী সুমন ভূঁইয়া. কামরুল ইসলাম বি এস সি মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।আরেকজন প্রার্থী সোহেল রানা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মহিলা ভাইসচেয়ারম্যান চারজন নির্বাচন করছেন।
সংবাদ শিরোনাম ::
রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আনারস প্রতীকের প্রার্থী ইমতিয়াজ আরাফাত
-
রামগঞ্জ উপজেলা প্রতিনিধি ফয়েজ আঠিয়া - আপডেট সময় ০৮:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- ৭১৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























