ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হলো মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩ জনের

দেশে ফের এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে তিনজন মারা গেছেন। এই সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২ জনের প্রাণ গেল।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ১৬৪ রোগী।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১ জনের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার ১১ জন। এ ছাড়া ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। এদের মধ্যে পাঁচজন বরিশালে।

বিগত বছরগুলোয় লক্ষ করা গেছে, মে মাসের পর দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। চলতি বছরের প্রথম চার মাসে দুই হাজারেরও বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত বছর ডেঙ্গুতে দেশে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু পরিস্থিতি গত বছরের চেয়ে খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩ জনের

আপডেট সময় ০৭:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪