সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ

বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা নিয়ে কোচ অধিনায়ক যা বললেন

আগামী মাসের শুরুতেই ওয়েষ্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নানেমেন্টে অংশ নিতে যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলন করেন।

বিশ্বকাপের প্রত্যাশা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘প্রস্তুতি আমার মনে হয় ভালো হয়েছে। চট্টগ্রামে ভালো ক্যাম্প হয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটা ম্যাচ পেয়েছি। যেখানে আমরা অনেককেই ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে খেলিয়ে দেখেছি। কিছু দুশ্চিন্তা আছে কয়েকজনকে নিয়ে। তবে সব মিলিয়ে ভালোই হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রত্যাশা আছে বড় কিছু করার। আমাদেরও তা–ই। প্রথম লক্ষ্য হচ্ছে, গ্রুপ পর্ব পার করা। বাকিটা তখন দেখা যাবে। আমাদের ওই দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। আমাদের টাইমজোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। হয়তো দু-একটি সমন্বয়ও চেষ্টা করব। তার মানে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া…।’

কোচ আরও বলেন, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। তানজিম হাসান সাকিব একটু জোরে বল করে। সাইফউদ্দিনের চেয়ে জোরে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখে ভালো করে। আর সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘দল নির্বাচন নিয়ে আমরা সবাই অনেক আগে থেকে আলোচনা করছিলাম। শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়; এর আগেও। আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব-সাইফউদ্দিন, যেটা কোচও বলেছেন, সাকিবের পেসটা বেশি। আমি ডিটেইল বলতে চাই না। তবে খুব ক্লোজ ছিল।’

দলের প্রত্যাশা নিয়ে নাজমুল বলেন, ‘বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে। আমিও করব। আমার মনে হয়, আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট চিন্তা করে এগোই, তাহলে ভালো হবে। আমরা যে গ্রুপে আছি, সেটাকে খুব সহজ বলব না। গ্রুপ পর্বটা পার করতে পারলে ভালো হবে। এরপর দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘আশা তো করছি এবার ভালো কিছু হবে। প্রস্তুতি ও সমন্বয় মিলিয়ে মনে হচ্ছে, আমাদের দলটা খুব ভালো। তবে ওই দিনে ভালো খেলাটা জরুরি। আশা করছি, এবার সবাই সেটা করবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা নিয়ে কোচ অধিনায়ক যা বললেন

আপডেট সময় ০৫:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪