ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সাড়ে ৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম বেশি

দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মাঝে। তবে দাম বেশি পড়েছে বলে জানিয়েছেন আমদানিকারক।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক হিলি বন্দরের প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

মেসার্স আরএসবি ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। প্রথম দিন একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

পেঁয়াজ আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ সরকার বলেন, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে সেই নিষেধাজ্ঞা গেল ৪ মে প্রত্যাহার করে নেওয়ার পরও ৪০% শুল্ক থাকায় নানা জল্পনা কল্পনা শেষে ১১ দিন পর মঙ্গলবার সন্ধ্যা থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এসব পেঁয়াজ ৫৫০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে; যার জন্য শুল্ক দিয়ে বন্দরেই ৭০ থেকে ৭৫ টাকা পড়ছে। যদি দুই দেশের সরকার শুল্ক কমিয়ে দেয় তাহলে আমদানিকারকরা বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করতে পারবেন এবং সেই সঙ্গে পেঁয়াজের দাম কুরবানি ঈদে বাড়বে না বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সাড়ে ৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম বেশি

আপডেট সময় ১১:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪