সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ

বিশ্বকাপের দল ঘোষণা পেছাল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসল আনুষ্ঠানিক ঘোষণা। আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় আনুষ্ঠানিকভোবে ঘোষণা হবে টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ দল।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে কোন ১৫ জন মাঠে নামবেন? তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে এ সময়।

বিসিবি মিডিয়া ম্যানেজার ও বিশ্বকাপে জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও সোমবার দুপুরে এ নিশ্চিত করেছেন, পেসার তাসকিন আহমেদের জন্যই মূলত অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট।
তাসকিনের এমআরআই করানো হয়েছে। সেই রিপোর্টটা হাতে পেলেই ডাক্তাররা তার ব্যাপারে ঘোষণা দেবেন।

প্রধান নির্বাচক আরও জানান, ঠিক সাইড স্ট্রেইন নয়। যে ম্যাচে বাংলাদেশ ৫ রানে জিতেছে, সেই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে তাসকিন কোমরের ডান অংশে ব্যাথা পেয়েছেন। সেই ডান পাঁজরের আশ-পাশের একটা নরম হাড়ে খানিক আঁচড় লেগেছে। সেটাই তাকে ভোগাচ্ছে।

এদিকে তাসকিনের এমআরআই রিপোর্ট পেলেই বিশ্বের বিভিন্ন দেশের বড়বড় অর্থোপেডিক বিশেষজ্ঞদের মতামত নিবে বিসিবি। চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যদি চিকিৎসকরা নিশিআচত করেন যে তাসকিন বিশ্বকাপের আগে ইনজুরিমুক্ত হয়ে মাঠে নামতে পারবেন, পুরো শক্তি ও রান আপে বোলিং করতে পারবেন, তাহলে তাকে দলে নেয়া হবে। সেক্ষেত্রে স্ট্যান্ডবাই হিসেবে এক বা একাধিক পেসার নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে।

আর যদি চিকিৎসকরা জানান, নাহ! তাসকিনের পক্ষে বিশ্বকাপের আগে আর বল হাতে মাঠে নামা সম্ভব হবে না, তাহলে তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করা হবে।
তখন মোস্তাফিজ, শরিফুলের সাথে তানজিম সাকিব ও সাইফউদ্দিন দু’জনকেই দলে রাখা হবে।

সোমবার পুরো দিনটি তাই তাসকিন ইস্যুতেই রেখেছে বিসিবি এবং সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সোমবার রাতের মধ্যেই বিভিন্ন বিশেষজ্ঞর মতামত নিয়ে তাসকিনের ব্যাপারটা ফয়সালা করা হবে।
এরপর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

বিশ্বকাপের দল ঘোষণা পেছাল

আপডেট সময় ০৪:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪