সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ

রাহুল দ্রাবিড় থাকছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপের পর

ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন কোচের সন্ধানে। বিশ্বকাপের পরেই ভারতের কোচ বদল? ক্রমশ জোরালো হচ্ছে সম্ভাবনা। আর কোচের ভূমিকায় থাকতে চাইছেন না রাহুল দ্রাবিড়। নতুন কোচ পেতে চলেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।

আনন্দবাজারের এক প্রতিবেদনে সোমবার জানা গেছে, সুযোগ থাকলেও আর আগ্রহী নন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সম্ভবত আর কোচ থাকতে চাইছেন না তিনি। এমনটি
সংবাদমাধ্যম প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা যায়, দ্রাবিড় আর আবেদন করতে চাইছেন না। তাই এবার বিদেশি কোচকেও দেখা যেতে পারে।

২০২১ সালের নভেম্বর মাসে ভারতের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। গত বছর নভেম্বরে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ পর্যন্ত ছিল তার চুক্তি। বিশ্বকাপ শেষে চুক্তি বৃদ্ধি করা হয় দ্রাবিড়ের। চলতি বছর জুন মাস পর্যন্ত রয়েছে সেই চুক্তি মেয়াদ। মেয়াদ বৃদ্ধিতে আগ্রহী নন দ্রাবিড়।

শেষবার ভারতের বিদেশি কোচ ছিলেন ডানকান ফ্লেচার। তার পর থেকে রবি শাস্ত্রী, দ্রাবিড়রা দল সামলাচ্ছেন। এখন দেখার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কারা রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোচের পদে আবেদন করেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, কোচের পদের জন্য আবেদন নেওয়া শুরু করবে বোর্ড। দ্রাবিড় চাইলে আবারও আবেদন করতে পারে। কিন্তু তিনি আর আবেদন করবেন না বলে খবর ছড়িয়েছে। সে ক্ষেত্রে নতুন কোচ পাবে ভারতীয় ক্রিকেট দল।

জয় শাহ আরও বলেন, আমরা বিদেশি কোচও আনতে পারি। তবে এখনই বলছি না যে নতুন কোচ ভারতীয় হবে, না বিদেশি হবে। এ সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা পর্ষদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

রাহুল দ্রাবিড় থাকছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপের পর

আপডেট সময় ০৩:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪