সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ

বিশ্বকাপের আগে ইনজুরিতে তাসকিন

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার ঠিক কয়েক দিন আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে। দেশের তারকা পেসার তাসকিন আহমেদ ইনজুরিতে আক্রান্ত।

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আজ খেলতে পারেননি তাসকিন আহমেদ।

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। ম্যাচটি ৫ রানে জিতে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। তবে তার ইনজুরি কতটা গুরুতর এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে রান বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। এখনও ব্যথা আছে তার। এজন্য পঞ্চম ম্যাচে খেলতে পারেননি তাসকিন। তাসকিন পর্যবেক্ষণে আছেন। আমরা তার দেখাশোনা করছি ।’

৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজে দুর্দান্ত ফর্ম ছিলেন তাসকিন। আজ তাসকিনকে ছাড়া খেলতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকেই ইনজুরি জড়িয়ে আছে তাসকিনের সাথে। এমনকি ইনজুরিকে দূরে রাখতে টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামও নিয়েছেন তিনি।

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন কাঁধে চোট পাওয়ার কারণে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিনকে।

ইনজুরি থেকে সুস্থ হয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেন তিনি। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ছিল তার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। অথচ সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারেননি তাসকিন। যে কারণে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

বিশ্বকাপের আগে ইনজুরিতে তাসকিন

আপডেট সময় ০৪:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪