সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

কেন্দ্রের বাইরে ব্যালট পেপার সরবরাহ, প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২

বগুড়ার গাবতলী উপজেলায় বাইরে ব্যালট পেপার সরবরাহ করায় এক প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্টকে আটক করেছে পুলিশ।

বুধবার উপজেলার রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে গাবতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা জানান।

আটককৃতরা হলেন— ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান হোসেন এবং আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবির পোলিং এজেন্ট ইমদাদুল হক।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র বলেন, প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান ও আনারস প্রতীকের এজেন্ট ইমদাদুল মিলে চেয়ারম্যান প্রার্থীর তিনশ, ভাইস চেয়ারম্যান প্রার্থীর তিনশ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর তিনশ ব্যালট পেপার নিয়ে বাইরে আসেন এবং সিল মারেন।

খবর পেয়ে ৫৯৯টি সিল মারা ব্যালট পেপার, ৯০০টি ব্যালটের মুরি এবং ৫০ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।

বগুড়া

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

কেন্দ্রের বাইরে ব্যালট পেপার সরবরাহ, প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২

আপডেট সময় ০৬:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪