ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

চান্দিনায় মেলায় যাওয়ার টাকা না পেয়ে এক কিশোরের আত্মহত্যা

কুমিল্লার চান্দিনায় বৈশাখী মেলায় যাওয়ার জন্য পিতার কাছে টাকা চেয়ে, না পেয়ে অভিমানে আ-ত্ম-হ-ত্যার পথ বেছে নিয়েছে অন্তর চন্দ্র সরকার (১৭) নামের এক কিশোর। সে উপজেলার মহিচাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাতাবাড়ীয়া গ্রামের কাঠ মিস্ত্রী পিতা দুলাল চন্দ্র সরকার ছেলে। ২ ভাই, ১ বোনের মধ্যে অন্তর সবার ছোট।

রবিবার (১৪ এপ্রিল) রাতে বাতাবাড়ীয়া গ্রামে ওই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এর আগে সন্ধ্যায় অন্তর চন্দ্র সরকার বি-ষা-ক্ত ট্যাবলেট (কেরির ট্যাবলেট) খায় বলে স্থানীয়রা ধারনা করেন।

ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. ছাদেক মিয়াজী জানান, ছেলেটির পরিবার অত্যন্ত দরিদ্র। বাবার সাথে ছেলেটিও কাঠ মিস্ত্রীর কাজ করতো। বৈশাখী মেলায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলো। কিন্তু অভাবের সংসারে দু বেলা দু মুঠো ভাত জুটানোই দায় সেখানে মেলায় যাওয়ার জন্য টাকা তার বাবা দিতে পারেনি। অভিমানে ছেলেটি আ-ত্ম-হ-ত্যা করে। বি-ষা-ক্ত ট্যাবলেট খাওয়ার পর পরিবারের সদস্যরা রবিবার সন্ধ্যায় তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার সময় দাউদকান্দি এলাকায় পথিমধ্যে তার মৃ-ত্যু হয়।

এব্যাপরে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, এমন কোন মৃ-ত্যু-র বিষয়ে আমার জানা নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

চান্দিনায় মেলায় যাওয়ার টাকা না পেয়ে এক কিশোরের আত্মহত্যা

আপডেট সময় ০২:০০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪