ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

বান্দরবানে রুমায় ৪৯ জন কেএনএফ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে রুমায় অভিযান চালিয়ে কেএনএফ সক্রিয় সদস্য ৪৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর আগে রুমা, থানচি ও সদর উপজেলারসহ বিভিন্ন স্থান থেকে আরো ৭ জনসহ সর্বমোট ৫৬জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ এপ্রিল) রুমা বেথেল পাড়া থেকে তাদেরকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা সবাই রুমা বেথেল পাড়া বাসিন্দা। তবে তাদের পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের পেয়ে অভিয়ান শুরু করে যৌথ বাহিনী। এসময় রুমা বেথেল পাড়া থেকে ৩১ জন পুরুষ ও ১৮জন মহিলাসহ নারী-পুরুষ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাতটি দেশি বন্দুক, ২০টি গুলি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট জুতো, একটি ছুরি, কেএনএফের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনী।

এদিকে শনিবার রাতে সদর উপজেলার নিজ বাড়ি থেকে কেএনএফের প্রধান সমন্বয়ক ও রবিবার রাতে থানচি টিএন্ডটি পাড়া ও সদর উপজেলা রেইচা চেকপোস্ট এলাকা থেকে চালকসহ তিনজন এবং রুমা বেথেল পাড়া থেকে আরো দুইজনসহ মোট ৭ জন কেএনএফ সদস্যদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, যৌথ বাহিনির অভিযানে ৪৯ জন ও আগে আরো সাতজনসহ মোট ৫৬ জন কেএনএফ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

বান্দরবানে রুমায় ৪৯ জন কেএনএফ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০২:০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪