ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা সোহেল

রাজধানীর নিউমার্কেট ও পল্টন থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ মার্চ) সকালে ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাবিব-উন নবী খান সোহেল তিনটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

তার পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামানের আদালত তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করে সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ সংবাদমাধ্যমকে বলেন, পল্টন থানার পৃথক দুই মামলায় দুই বছর করে চার বছরের কারাদণ্ড ও নিউমার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ড দেন আদালত। আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সোহেল। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৭ সালে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে এ দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ২০১৫ সালে নিউমার্কেট থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায় গত বছর তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা সোহেল

আপডেট সময় ০২:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪