সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন সাকিব

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে গত আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরার আগে তিনি বলেছেন, শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট জেতা উচিত।

বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাকিব বলেন, ‘আশা তো সব সময় করি আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সব সময়ই আমরা স্ট্রাগল (ভোগান্তি) করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট (কঠিন)। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলংকার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। স্বাভাবিকভাবে তাকে ঘিরেই বাংলাদেশ দল শ্রীলংকার বিপক্ষে আগামী ৩০ মার্চ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের পরিকল্পনা সাজাবে। তা টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে সাকিবের কোনো ব্যক্তিগত লক্ষ্য আছে কি?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সব সময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।’

সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন অধিনায়ক হিসেবে। নতুন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে এবারই প্রথম খেলবেন তিনি।

সাকিব বলেন, ‘খুবই আর্লি স্টেজ (অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করা)। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।’

গত বছর নভেম্বরে বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন সাকিব। শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন সাকিব

আপডেট সময় ০৩:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪