সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ইউরো কাপের দল চূড়ান্ত, কারা পেল জার্মানির টিকিট

জুনে জার্মানিতে হবে ইউরো কাপ। আসরে ২৪টি দেশ অংশ নিবে। ২১টি দেশ আগেই যোগ্যতা অর্জন করেছিল। সবশেষ তিন দেশ হিসেবে ইউরো কাপের যোগ্যতা অর্জন করল ইউক্রেন, পোলান্ড ও জর্জিয়া।

প্লে-অফের ম্যাচ জিতে জার্মানির টিকিট নিশ্চিত করেছে ইউক্রেন, পোলান্ড এবং জর্জিয়া। ইউক্রেন শেষ মুহূর্তের গোলে জিতলেও পোলান্ড এবং জর্জিয়াকে জিততে হয়েছে পেনাল্টি শুট-আউটে।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন দুই বছর আগে অল্পের জন্য কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। গতকাল মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে ৩০ মিনিটে পিছিয়ে পড়েছিল অ্যালবার্ট গুডমুন্ডসনের গোলে। ৫৪ মিনিটে সমতা ফেরান ভিক্টর সিগানকভ। ৮৫ মিনিটে জয়সূচক গোল করে ইউরো কাপে খেলা নিশ্চিত করেন ইউক্রেনের মিখাইলো মুদ্রিক। ইউরো কাপে ইউক্রেন খেলবে রোমানিয়া, স্লোভাকিয়া ও বেলজিয়ামের বিপক্ষে।

ইউরো কাপে খেলবে যে ২৪ দল: স্বাগতিক জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, তুরস্ক, অস্ট্রিয়া, ইংল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, আলবেনিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, রোমানিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া, ইতালি, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, স্লোভেনিয়া, ইউক্রেন, পোলান্ড ও জর্জিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ইউরো কাপের দল চূড়ান্ত, কারা পেল জার্মানির টিকিট

আপডেট সময় ০৫:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪