চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর দুই ভারতীয় নাগরিক মা শ্রমতি কাজলি দাস (৪৭) ও তার ছেলে প্রান কুমার দাসকে (২৫) ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান জানান, ২০২৩ সালের ১ নভেম্বর ভারতের চব্বিশ পরগোনা জেলার মথুরা গ্রামের পরান দাসের স্ত্রী শ্রমতি কাজলি দাস ও তার ছেলে প্রান কুমার দাস ঝিনাইদাহ জেলার মহেষপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে পুলিশের কাছে আটক হয়।
পরদিন পুলিশ তাদেরকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের দায়ে আদালতের মাধ্যমে ঝিনাইদাহ জেলা কারাগারে পাঠায়।
অবৈধ অনুপ্রবেশকারি হিসেবে আদালতের দন্ডিত সাজার মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে দর্শনা আইসিপি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ভারত ফেরত পাঠানো হয়। পতাকা বৈঠকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মন মোহন ও গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভিটাসি এইচ সহ উভয় দেশের থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা দর্শনা চেকপোস্ট সীমান্তে পতাকা বৈঠকে ভারতীয় মা-ছেলে ফিরলো নিজ দেশে
-
কামরুজ্জামান চাঁদ (চুয়াডাঙ্গা প্রতিনিধি) : - আপডেট সময় ০৭:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- ৭০৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























