ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

আগামী ২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন- বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানান শ্রমিক নেতারা।

সংগঠনের সভাপতি আহমেদ সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, সহসভাপতি খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৌরভ, সিএনজি অটোরিকশা শ্রমিক সংঘের যুগ্ম আহ্বায়ক আব্দুল হানিফ প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিক পরিবারগুলো দিশাহারা। তারা সারাদিন রোজা রাখার পর সুষম খাবার খেতে পারছে না। তা ছাড়া অধিকাংশ কারখানায় এখনো শ্রমিকদের ডিউটির পরেও কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাই ২৫ রমজানের পূর্বে সব বকেয়াসহ বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।

এ সময় তারা ৭ দফা দাবি জানান। দাবিগুলো হলো— রমজানের ঈদে এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদানে মালিক সমিতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরি উদ্যোগ গ্রহণ করতে হবে। বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে লোকাল গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে হবে। নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুকসহ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে।

এ ছাড়া নারী শ্রমিকদের মজুরির বৈষম্য দূরীকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাত্রিকালীন অতিরিক্ত ডিউটির জন্য টিফিন এলাউন্স প্রদান করতে হবে। বিশুদ্ধ খাবার পানি সম্পূর্ণ মালিক কর্তৃক সরবরাহ করতে হবে ও শ্রমিকদের কাছ থেকে পানির বিল কাটা বন্ধ করতে হবে। কর্মক্ষেত্রের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, গণতান্ত্রিক শ্রম আইন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়ার দাবি জানান তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

আপডেট সময় ০৩:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪