ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

মার্চেই আসছে বজ্র-শিলাবৃষ্টি ও কালবৈশাখীসহ দাপদাহ

আবহাওয়া অধিদপ্তর
চলতি মার্চে দুই থেকে তিন দিনটি হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ মাসেই একদিন হানা দিতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। আর মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

মার্চ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম (-৩৬%) বৃষ্টিপাত হয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে গত ২২ ফেব্রুয়ারি সিলেটের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ (হালকা/মাঝারি ধরনের) ১ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২ টি মৃদু (৩৬-৩৮° সে.) অথবা মাঝারি (৩৮-৪০° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে। আর এই সময়ে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

মার্চেই আসছে বজ্র-শিলাবৃষ্টি ও কালবৈশাখীসহ দাপদাহ

আপডেট সময় ০৩:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪