সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

টি-টোয়েন্টিতে লফটিনের সেঞ্চুরির রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নামিবিয়ার ২২ বছর বয়সি তরুণ ব্যাটসম্যান ইয়ান নিকোল লফটি-ইটন। তিনি মাত্র ৩৩ বলে ১১টি চার আর ৮টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ড ছিল নেপালের কুশল মাল্লার। গত বছর সেপ্টেম্বরে হাংঝুতে এশিয়ান গেমস ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে শতরান ছুঁয়েছিলেন তিনি। সেই কীর্তি টিকল না ছয় মাসও।

মঙ্গলবার কীর্তিপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক নেপালের বিপক্ষে ইতিহাস গড়েন লফটি-ইটন।

লফটি-ইটন যখন ক্রিজে যান, তখন ১০.৪ ওভারে নামিবিয়ার সংগ্রহ ছিল ৩ উইকেটে মাত্র ৬২ রান। এরপর নেপালের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ইয়ান নিকোল লফটি-ইটন। তার সেঞ্চুরিতে ৪ উইকেটে ২০৬ রানের পাহাড় গড়ে নামিবিয়া।

টার্গেট তাড়া করতে নেমে দিপেন্দ্র সিং ও রহিত পুডালের ৪৮ ও ৪২ রানের ইনিংসের পরও ১৮.৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায় নেপাল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

টি-টোয়েন্টিতে লফটিনের সেঞ্চুরির রেকর্ড

আপডেট সময় ০৮:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪