ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বোরহানউদ্দিনে দালালদের খপ্পরে রুগীরা- এম্বুলেন্স সিন্ডিকেট

ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের খপ্পরে রুগীরা। ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীর দালালদের অবস্থান হাসপাতাল গেইটে। হাসপাতালের রুগী নিয়ে দালালদের টানাটানির ঘটনাও চোখে পড়ার মতো।

২৪ ফেব্রুয়ারি শনিবার সকালে হাসপাতাল গেইটে এমন চিত্র দেখা গেছে। হাসপাতালের সামনে
ফার্মেসীর দোকানে চেম্বার করেন মেডিকেল অফিসার। তাদের রয়েছে নিজেস্ব দালাল।
দালালদের মাধ্যমে ফার্মেসী ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে দুপুর ৩ টা থেকে রাত পর্যন্ত রুগী দেখেন তারা। হাসপাতালে আসা রুগীদেরকে ফার্মেসীতে আনেন দালালরা। কিছুক্ষণ পরেই সেখানে হাজির হন ডাক্তার।

৩০০ টাকা ভিজিট নেওয়া হয় রুগীদের কাছ থেকে। একই সাথে প্রেসক্রিপশনে লিখেন প্রায় ৫ হাজার টাকার বিভিন্ন টেস্ট। টেস্ট করিয়ে ডাক্তার পান ৩৫% টাকা। দালাল পায় ১০% টাকা। তবে দালালদের খপ্পরে পরে দিশেহারা রুগীরা। লাভবান হচ্ছেন ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তারসহ দালালরা। গ্রাম থেকে আসা গরিব ও অসহায় রুগীদের টাকা হাতিয়ে নিচ্ছেন তারা।

অন্যদিকে হাসপাতালের ভিতরে প্রাইভেট এম্বুলেন্সের অবস্থান। তাদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সরকারি এম্বুলেন্সের দেখা মেলেনি হাসপাতালের সামনে। এদিকে হাসপাতালের ঝুঁকি পূর্ণ পুরাতন ভবনে চলছে চিকিৎসা সেবা। ফলে ডাক্তারসহ রুগিরা রয়েছে ঝুঁকিতে।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ জানান, পুরাতন ভবন ঝুঁকি পূর্ণ প্রতিনিয়তই আমাদের ঝুঁকিতে থাকতে হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বোরহানউদ্দিনে দালালদের খপ্পরে রুগীরা- এম্বুলেন্স সিন্ডিকেট

আপডেট সময় ০৩:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪