সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলমান আসরে টানা পাঁচ ম্যাচ জয়হীন রয়েছে সিলেট স্ট্রাইকার্স। গতবারের রানার্সআপ দলটির নেতৃত্ব রয়েছেন মাশরাফী বিন মোতুর্জা। জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করতে চলতি বিপিএল থেকে বিরতি নিয়েছেন স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী।

বুধবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলের চলতি সংস্করণে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে সিলেট। তবে এখনো জয়ের স্বাদ পায়নি বর্তমান রানার্সআপরা। সিলেটের মতো ধারাবাহিক ভাবে ব্যর্থ হয়েছেন দলটির অধিনায়ক মাশরাফী। ৫ ম্যাচের ৩টিতে বোলিং করে মাত্র একটি উইকেট পেয়েছেন নড়াইল এক্সপ্রেসখ্যাত ডানহাতি পেসার। আর ব্যাট হাতে ম্যাশের নামের পাশে জমা পড়েছে মাত্র ৮ রান।

সিলেট স্ট্রাইকার্স বিবৃতিতে জানিয়েছে, যদি রাজনৈতিক দায়বদ্ধতার বাইরে সময় দিতে পারেন সেক্ষেত্রে আবারও বিপিএলে যোগ দেবেন এই প্রতিযোগিতায় চারবার শিরোপা জেতা মাশরাফী। ম্যাশের প্রতি নিজেদের কৃতজ্ঞতাও জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

এদিকে মাশরাফী না থাকায় সিলেটের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন দলটির সহ-অধিনায়কের দায়িত্বে থাকা মোহাম্মদ মিঠুন। যদিও গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে একাদশেই জায়গা পেতে ব্যর্থ হন এই উইকেটকিপার ব্যাটার। এবার তিনিই সামলাবেন গতবারের রানার্সআপদের নেতৃত্ব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফী

আপডেট সময় ০২:২২:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪