ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

রিয়ালকে টপকে পিকেকে বার্সার ‘বিদায়ী’ উপহার

অনেকটা আচমকাই ফুটবল থেকে বিদায়ের ঘোষণাটা দিয়েছিলেন জেরার্ড পিকে। জানিয়েছিলেন, শনিবার রাতেই ন্যু ক্যাম্পে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলবেন তিনি। আলমেরিয়ার বিপক্ষে তার বিদায়ী ম্যাচে বার্সেলোনা পেয়েছে ২-০ গোলের জয়। তাতে বার্সা টপকে গেছে রিয়াল মাদ্রিদকে, চলে এসেছে লা লিগার শীর্ষে, সঙ্গে পিকেকেও বিদায়টা ভালোভাবেই জানিয়ে দিয়েছে কাতালান দলটি। 

ন্যু ক্যাম্পে পিকের বিদায়ী ম্যাচে ৯২ হাজার ৬০৫ জন দর্শক এসে হাজির হয়েছিলেন বার্সেলোনার ঘরের মাঠে। অধিনায়ক সার্জিও বুসকেটস অধিনায়কের বাহুবন্ধনীটা তুলে দেন পিকের হাতে। শেষ ১৪ বছর ধরে যে ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন, ঘরের মাঠে বিদায়ী ম্যাচের দিনে তিনি সেই ক্লাবের নেতৃত্বের দায়িত্বটা পান।

ম্যাচের ৪৮ মিনিটে অবশেষে গোলের দেখা পায় বার্সেলোনা। উসমান দেম্বেলের দারুণ এক গোলে দলটি এগিয়ে যায় ম্যাচে। ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। বদলি খেলোয়াড় আনসু ফাতির শট ঠেকালেও ডি ইয়ংয়ের ফিরতি চেষ্টাটা ঠেকাতে পারেননি তিনি। ফলে ২-০ গোলে এগিয়ে যায় দলটি।

এরপর আরও গোলের সুযোগ পেলেও গোল আর পায়নি লা ব্লাউগ্রানারা। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তের দেখা মেলে ৮৩ মিনিটে। কোচ জাভি যখন জেরার্ড পিকেকে তুলে নেন মাঠ থেকে। কান্না চোখে নিয়ে সতীর্থদের জড়িয়ে ধরে বিদায় জানান তিনি, মাঠ ছাড়ার সময় দর্শকদের দাঁড়ানো অভিবাদনও পান তিনি।

ন্যু ক্যাম্পকে বিদায় জানালেও পিকের শেষ ম্যাচ এটাই নয়। আগামী মঙ্গলবার কাতার বিশ্বকাপের আগে শেষ ম্যাচে বার্সেলোনার। ওসাসুনার মাঠে সেই ম্যাচটি খেলেই ফুটবলকে বিদায় জানান পিকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

রিয়ালকে টপকে পিকেকে বার্সার ‘বিদায়ী’ উপহার

আপডেট সময় ১২:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২