ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১৫৭ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য ১৫৭ কোটি ৪০ লাখ টাকার রাইস ব্রান ওয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৬২ কোটি ২৮ লাখ টাকার মসুর ডাল এবং ৯৪ কোটি ৫০ লাখ টাকার ভোজ্য তেল রয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬০ লাখ লিটার রাইস ব্রান অয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। মজুমদার প্রোডাক্ট লিমিটেড ও এমআরটি এগ্রো প্রোডাক্ট বিডি লিমিটেডের নিকট থেকে এই তেল কিনতে খরচ হবে ৯৪ কোটি ৫০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫৭ টাকা ৫০ পয়সা।”

অপরদিকে, তেল কেনার প্রস্তাবের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবির জন্য ৬ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চট্টগ্রামের ইসলাম ট্রেডিং থেকে এই ডাল কিনতে মোট খরচ হবে ৬২ কোটি ২৮ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ১০৩ দশমিক ৮০ টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

১৫৭ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

আপডেট সময় ০৩:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩