ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা হোমনায় ঘরে মুরগি যাওয়ায় ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

কুমিল্লার হোমনায় ঘরে মুরগী যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ইটের আঘাত চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ ওসমান গনি (৭০) ওই গ্রামের প্রয়াত তোফাজ্জল হোসেনের পুত্র। অভিযুক্ত মহিউদ্দিন (৩৫) নিহত ওসমান গনির চাচাতো ভাই আবুল হোসেনের পুত্র। পরে ঘাতক মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর গ্রামের মো. ওসমান গনি সোমবার ভোরে ফজর নামাজ পড়ে ঘরের বারান্দায় বসা ছিলেন। এসময় তার চাচাতো ভাই আবুল হোসেনের ছেলে মহিউদ্দিনের কয়েকটি মুরগী ওসমান গনির ঘরে ঢুকে। এতে ওসমান গনি বাধা দিলে মহিউদ্দিন এসে তাঁর সাথে তর্কে জড়িয়ে পড়েন।

কথা কাটাকাটির এক পর্যায়ে মহিউদ্দিন ওসমান গনিকে কিল ঘুষি মেরে ইট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে আহত অবস্থায় ওসমানগনিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহত ওসমান গনির ছোট ভাই মো. ইউনুস মিয়া বলেন, সোমবার ২৫ ডিসেম্বর ভোরে ঘরে মুরগী যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর চাচাতো ভাই আবুল হোসেনের ছেলে মহিউদ্দিন আমার ভাই ওসমান গনিকে মারধর করে মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে তাকে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। মহিউদ্দিনের ইটের আঘাতেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ওসি মো. জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক মহিউদ্দিন পুলিশ হেফাজতে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

কুমিল্লা হোমনায় ঘরে মুরগি যাওয়ায় ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

আপডেট সময় ০১:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩