ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত

গ্রেফতার হওয়া নাশকতাকারীরা বিএনপির কর্মী: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ সারাদেশে যেসব নাশকতাকারীদের গ্রেফতার করা হচ্ছে তারা সবাই বিএনপির নেতাকর্মী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তাই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নাশকতা করছে তারা।

সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনের তেঁজগাও পশ্চিম নাখালপাড়া এলাকায় নিজের নির্বাচনী আসনে গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান আরও বলেন, “বিভিন্নস্থানে নির্বাচনী সহিংসতা দ্রুত সময়ের মধ্যে বন্ধের ব্যবস্থা নেয়া হচ্ছে।”

রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কাজীপাড়া আম্বরশাহ মসজিদ-২ (বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পেছনের গলি) এ আসরের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ওই এলাকায় গণসংযোগ করে ভোট চান তিনি।

প্রচার শেষে গণমাধ্যমকর্মীদের আসাদুজ্জামান খান বলেন, “উৎসবমুখর পরিবেশে ভোটের আয়োজন চলছে। প্রচারে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই সব কাজ চলছে। নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। এ ছাড়া রেলে নাশকতার ঘটনায় জড়িতদের খুঁজতে গোয়েন্দারা কাজ করছেন।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭ ও ৩৫ এবং ৩৬ নম্বর ওয়ার্ড হচ্ছে এই আসনের নির্বাচনি এলাকা। নির্বাচনি আসন নং-১৩৫। ৩ লাখ ৩৩ হাজার ১১২ জন ভোটার আছে এই এলাকায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার ঢাকায় আসছেন শাকিরা?

গ্রেফতার হওয়া নাশকতাকারীরা বিএনপির কর্মী: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৪৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩