সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে যুবরা। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্টের সেমিফাইনালে নাম লেখাল বাংলাদেশ।

বুধবার (১৩ ডিসেম্বর) দুবাই আইসিসি মাঠে ‘বি’ গ্রুপে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার যুবারা। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শিবলীর সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ও ৫৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।

‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অপরদিকে, ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া এই গ্রুপটি থেকে আরেক সেমিফাইনালিস্ট সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টের নিয়ম অনুসারে, সেমিফাইনালের দ্বৈরথে গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে অন্য গ্রুপ রানার্স-আপের। সে হিসেবে আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারতের।

২০০ রানের লক্ষ্য তাড়ার শুরুতেই ওপেনিং সঙ্গী জিশান ইসলাম (০) বিদায় নেওয়ার পর হাল ধরেন শিবলী। পরে যথাক্রমে মোহাম্মদ রিজওয়ান (৩২), আরিফুল ইসলাম (১৮) এবং আহরার আমিন (২৩) এর সঙ্গে জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শিবলী। তার ব্যাট থেকে আসে ১৩০ বলে অপরাজিত ১১৬ রানের অনবদ্য ইনিংস। ইনিংসটি তিনি ১১টি চার ও ২ ছক্কায় সাজিয়েছেন।

এর আগে ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি ও মারুফ মৃধারা নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৯ রানে আটকে ফেলেন শ্রীলঙ্কার যুবাদের। ৩ উইকেট নেন ওয়াসি সিদ্দিক এবং মাহফুজুর ও মারুফ নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন রোহানাত দৌলা বর্ষণ এবং শেখ পারভেজ জীবন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩