ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

কাশিমপুর কারাগারে গাঁজাসহ গ্রেপ্তার কারারক্ষী

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে গাঁজাসহ সোহেল রানা নামের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে তাকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। আটক সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, সোমবার ৭টার দিকে কারারক্ষী সোহেল রানা ডিউটিতে যাওয়ার সময় ফটকে কর্তব্যরত অপর কারারক্ষী তার দেহ তল্লাশি করেন। এ সময় তার মোজার ভেতর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কারা কর্তৃপক্ষ গাঁজার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সোহেল রানা জানান, তিনি ভেতরে বন্দিদের দেওয়ার জন্য গাঁজা সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করতে চেয়েছিলেন। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ তার ব্যারাকে ট্রাংকের ভেতর থেকে আরও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে বিষয়টি কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ রাত ১০টা দিকে সোহেল রানাকে থানায় নিয়ে যায়।

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন ফারুক বলেন, এ ঘটনায় ওই কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

কাশিমপুর কারাগারে গাঁজাসহ গ্রেপ্তার কারারক্ষী

আপডেট সময় ০৪:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩