ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

ধামরাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ কর্মসূচির আওতায় ধামরাই উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ২০০ জন শিশুকে নীল রঙের ‘এ প্লাস’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৪৫৪ শিশুকে লাল রঙের একটি করে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার ৩৮৪ টি স্থায়ী ও একটি অস্থায়ী কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন উদ্বোধনকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, আমরা আশা করছি যে, ধামরাই উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। আমরা বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নিয়ে ৬ মাস বয়স থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুদেরকে এই ভিটামিন খাওয়াবো ইনশাআল্লাহ।

এসময় তিনি আরও জানান, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সাথে সাথে মায়েদের জন্যও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। সেগুলো হলো- জন্মের এক ঘণ্টার মধ্যেই শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়াবেন, জন্মের প্রথম ছয় মাস শিশুদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ান এবং ছয় মাসের পর থেকে ২ বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়াবেন, মা ও শিশু উভয়কেই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ান। ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো হলো বিভিন্ন প্রাণিজ খাবার (যেমন: ডিম, দুধ ও দুধ জাতীয় খাবার, কলিজা, মাছ ইত্যাদি) এবং যেকোন রঙিন ফলমূল এবং শাকসবজি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

ধামরাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

আপডেট সময় ০৪:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩