মহানন্দা প্রবীণ নিবাস বৃদ্ধাশ্রমে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন ইউনিভাসির্টি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস এর লেকচারার মেহেদী হাসান সরকার।
আজ (১২ডিসেম্বর) মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণশহর, আতাহারে মহানন্দা প্রবীণ নিবাস বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের জন্য শীতবস্ত্র গুলো মোঃ ইশরাক হোসেনের হাতে তুলে দেন ইউনিভাসির্টি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস এর লেকচারার ও জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাড. মেহেদী হাসান সরকার।
তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার।
বৃদ্ধাশ্রম সহ দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসতে হবে।
মোঃ জাহিদ হাসান- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 






















