ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামায় চলমান মামলার জমিতে বহিরাগত ভাড়াটিয়া লোকজন দিয়ে বসতবাড়ি নির্মাণ ও জবরদখলের অভিযোগ রংপুরে একই সড়কে ৪ বাসে আগুন, ব্যবসা ছাড়তে চান মালিক জাহাঙ্গীর আলম লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত, সভাপতি জুন্নুন, সাধারণ সম্পাদক জাকির পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী শোডাউন ও সমাবেশে কিশোরগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান জানান দিলেন ডা. এরশাদ সোহেল একটি স্বপ্নের জয়, পাঁচদোনায় অনুমোদন পেল দুঃখু মিয়ার সেই স্কুল ‘সাংবাদিকদের কলম আমানত, সত্য ও দায়িত্বশীলতার সঙ্গে তা ব্যবহার করতে হবে’ যোগ্যতা ছাড়াই মেহেদী হাসানের নিয়োগ, বারিতে নজিরবিহীন প্রশাসনিক জালিয়াতি! খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার

কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স ৩ মাস ১৮ দিন পর আবারও খোলা হয়েছে।

কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স ৩ মাস ১৮ দিন পর আবারও খোলা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্স কমিটির আহ্বায়ক ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে বাক্সগুলো খোলা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, দানবাক্সগুলো থেকে এবার ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। এর আগে চলতি বছরের ১৯ আগস্ট দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ৩ মাস ১৩ দিনে ওই দানবাক্সগুলোতে জমা পড়েছিল ২৩ বস্তা টাকা। টাকার পরিমাণ ছিল ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা, যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়েছিল। এ ছাড়া আরও জমা পড়েছিল বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা।

মসজিদ পরিচালনা কমিটি জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সগুলো খুলে বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় নেওয়া হয় গণনার জন্য। এখন গণনার কাজ চলছে। এবারও দানের সিন্দুকের টাকা গণনার সময় অনেক চিঠিপত্র পাওয়া গেছে। সেই সব চিঠিতে দানকারীরা নিজেদের মনের বাসনার কথা লিখে জানিয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী, রেভিনিউ ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার রওশন কবীর, মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, আজিজা বেগম, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকেরা গণনাকাজ তত্ত্বাবধান করছেন। টাকা গণনায় মসজিদ-মাদ্রাসার ১৩৮ জন ছাত্র, রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ-মাদ্রাসার কর্মকর্তা-কর্মচারীসহ দুই শতাধিক মানুষ অংশ নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ জন সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লামায় চলমান মামলার জমিতে বহিরাগত ভাড়াটিয়া লোকজন দিয়ে বসতবাড়ি নির্মাণ ও জবরদখলের অভিযোগ

কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স ৩ মাস ১৮ দিন পর আবারও খোলা হয়েছে।

আপডেট সময় ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩