ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

ধামরাইয়ে সেলফি পরিবহনের চাপায় নিহত ২ জন আহত ১

ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ জন।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ডে সেলফি পরিবহনে চাপায় দুইজন নিহত ও একজন আহত হন।

নিহত, টাঙাইল জেলার মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে মো. রুবেল পারভেজ (৩২), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মো.আব্দুল মান্নান (২৩)।

এঘটনায় আহত মো. আক্তারুজ্জামানকে (৪২) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রুবেল পারভেজ ৪১ তম শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন। তিনি বর্তমানে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের ঝিটকা শাখায় কর্মরত ছিলেন।

সাভার হাইওয়ে থানার পুলিশ জানান, সকাল সাড়ে ৮ টার দিকে ধামরাই থানা স্ট্যান্ডের ঢাকা-আরিচা মহাসড়কের নিরবিচ্ছিন্নভাবে চলাচলের লেনে মানিকগঞ্জ কর্মস্থলে যেতেবাসের জন্য অপেক্ষা করছিলেন রুবেল পারভেজ সেখানে আব্দুল মান্নানসহ আরো একজন বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন।

এসময় ঢাকাগামী দুটি সেলফি পরিবহনের বাস ওভারটেক করতে দিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান রুবেল পারভেজ ও আব্দুল মান্নান। আহত হন অপর একজন। আহত মো. আক্তারুজ্জামানকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ আবুল হাসান জানান, ঘটনার পরপরই সেলফি পরিবহনের চালক ও চালকের সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সেলফি পরিবহনের বাস জব্দ করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রীয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি

ধামরাইয়ে সেলফি পরিবহনের চাপায় নিহত ২ জন আহত ১

আপডেট সময় ০৫:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩