ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে বিভিন্ন মসজিদে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় সিটি গ্রুপ ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়লেন ক্যারোলাইন লিভিট চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল করল বিএনপি নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

শচীনের রেকর্ড ভেঙে চূড়ায় কোহলি

বিশ্বকাপে ছন্দে আছেন ভিরাট কোহলি। একের পর এক দারুণ ইনিংস খেলার পাশাপাশি তিনি গড়ে যাচ্ছেন রেকর্ডও।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ আসরের প্রথম সেমিফাইনালে ব্যাট হাতে আলো ছড়িয়ে গড়েছেন কয়েকটি রেকর্ড।
২০০৩ সালের আসরে ১১ ইনিংসে ৬৭৩ রান করেছিলেন টেন্ডুলকার। ২০ বছর পর এক ইনিংস কম খেলেই তাকে টপকে গেলেন কোহলি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০তম রান নেওযার সময় এই রেকর্ড গড়েন তিনি। সঙ্গে একই ইনিংসে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন ভারতীয় এই ব্যাটার।

এদিকে এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে আরও এক দারুণ রেকর্ড গড়েছেন কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০টি শতক এখন কেবল তার দখলে। এই তালিকায় ৪৯টি শতক নিয়ে দুইয়ে থাকা টেন্ডুলকারকে তিনি ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে। ৫ নভেম্বর ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচটিতে ২৪৩ রানের বড় ব্যবধানে জয়লাভ করে ভারত। এই তালিকায় তিনে থাকা রোহিত শর্মার সেঞ্চুরি ৩১টি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের

শচীনের রেকর্ড ভেঙে চূড়ায় কোহলি

আপডেট সময় ০৫:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩