ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

ঢিলেঢালা চলছে বিএনপির পঞ্চম দফার অবরোধ

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধের আজ প্রথম দিন চলছে।

ঢাকার আশুলিয়া থেকে দূর পাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে আশুলিয়ার মধ্যে সড়কে যান চলাচল বেড়েছে। সকালে স্কুল-অফিস শুরুর সময় কোন কোন সড়কে কিছুটা জ্যামও দেখা গেছে।

বেশিরভাগ বেসরকারি অফিস , বড় বিপনি বিতানসহ দোকানপাটও খোলা রয়েছে।

ঢাকার আশুলিয়া বাস টার্মিনাল বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো পুরোপুরি ফাঁকা ছিল সকালে। যাত্রী না থাকার কারণে সকাল থেকে কোন পরিবহন এখান থেকে ছেড়ে যায়নি। এই বাস টার্মিনালটি থেকে সাধারণত দেশের মধ্য ও উত্তরাঞ্চলের জেলাগুলোর দিকে যান চলাচল করে থাকে।

বিএনপির ডাকা এর আগের কয়েকটি অবরোধের সময় সকালে আশুলিয়া যে পরিমাণ যান চলাচল দেখা গিয়েছিল, আজ তার চেয়ে বেশি পরিমাণ যান রাস্তায় চলছে।

দৈনিক আমাদের মাতৃভূমির সংবাদদাতারা জানাচ্ছেন, বুধবার রাস্তায় গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যান চলাচলও বেড়েছে। রাস্তায় অফিসগামী মানুষ এবং স্কুল শিক্ষার্থীদের বেশ চাপ চোখে পড়েছে।

তবে যাত্রীবাহী বাসের চলাচল বেশ চোখে পড়েছে। ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার এবং মাইক্রোবাসও চলাচল করতে দেখা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

ঢিলেঢালা চলছে বিএনপির পঞ্চম দফার অবরোধ

আপডেট সময় ০৩:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩