ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

কুমিল্লা ওয়্যার সিমেট্রিতে শ্রদ্ধা নিবেদন সাত দেশের প্রতিনিধি’সহ ৬৮ জন অতিথি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭ সৈনিকের সমাধিস্থল কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে (ময়নামতি কমনওয়েলথ যুদ্ধসমাধি) শ্রদ্ধা জানিয়েছেন সাত দেশের কূটনীতিকরা। কমনওয়েলথ দিবসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা।

শনিবার কুমিল্লা সেনানিবাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাধি সৌধ ওয়ার সিমেট্রিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস্, ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক, জাপান রাষ্ট্রদূত ইয়োমা কিমিনরি, অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার নারদিয়া সেম্পসন, বাংলাদেশের নিযুক্ত ভারতের প্রতিরক্ষা প্রতিনিধি বিগ্রেডিয়ার এম এস সাবারওয়াল, পাকিস্তানের প্রতিনিধি সাইয়েদ আহমেদ মারুফসহ ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন দেশের মোট ৬৮ জন অতিথি।

অতিথিরা ওয়ার সিমেট্রির স্মৃতি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিউগলে করুণ সুর বেজে উঠে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মৃতিফলক ঘুরে দেখেন বিদেশি অতিথিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

কুমিল্লা ওয়্যার সিমেট্রিতে শ্রদ্ধা নিবেদন সাত দেশের প্রতিনিধি’সহ ৬৮ জন অতিথি

আপডেট সময় ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩