ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সাকিবের ‘টাইমড আউট’ করার সিদ্ধান্তে যা বললেন স্টেইন

বাংলাদেশ-শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচে বিরল এক ঘটনার জন্ম হয়েছে। নির্ধারিত সময়ে বোলারের মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন না লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুই দফায় হেলমেট পাল্টাতে গিয়ে তিনি তিন মিনিটেরও বেশি সময় বিলম্ব করে টাইমড আউট হয়েছেন। পরে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতে ম্যাথিউসকে আউট দিয়েছেন আম্পায়াররা। যা নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্কে নেমেছেন নেটিজেনরা। টুইট করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ডেইল স্টেইন।

সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে স্টেইন সাকিবের এমন আবেদনের পরোক্ষ বিরোধীতা করেছেন। তিনি লিখেছেন, ‘বেশ, এটি মোটেও শোভনীয় (কুল) নয়।’

অন্যদিকে, ইএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে ক্রিকেট বিশ্লেষক স্টিভ হারমিসন বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের ঘটনা প্রথম। এটি বেশ অভাবনীয় যে ম্যাথিউস তার হেলমেটটাও দেখে আনলেন না। তিনি এটি কীভাবে করলেন! প্লেয়িং কন্ডিশন ও নিয়ম অনুযায়ী সাকিবের সিদ্ধান্ত সঠিক, আমার অবস্থানও তার পক্ষে।’

মোটামুটি ক্রিকেট মহলের আলোচনায় যে এই ঘটনা জায়গা করে নিয়েছে সেটি বলাই যায়! এ নিয়ে এখন পর্যন্ত স্বীকৃত কোনো ক্রিকেটার আর কথা বলেননি। তবে সাধারণ ভক্তরা পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করে যাচ্ছেন। তাদের কেউ কেউ সাকিবের কড়া সমালোচনায় করছেন, আবার কারও মতে টাইগার অধিনায়কের সিদ্ধান্ত নিয়ম মেনে অবশ্যই বৈধ!

কৃষ্ণা নামে একজন লিখেছেন, বাংলাদেশ হয়তো ম্যাচটি জিততে পারে। কিন্তু তারা একটি নোংরা কাজ করেছে। এটি সম্মানের যোগ্য নয়। সাকিবের সিদ্ধান্ত ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছে।

অর্পিত মৌরিয়া নামে আরেকজন লিখেছেন, এখানে সাকিবের বিব্রত হওয়ার কিছু নেই। কোনো বিষয়ই না যে সে বড় প্লেয়ার। তার অবশ্যই ক্রিকেটীয় নিয়ম মেনে খেলা উচিৎ এবং কেউ নিয়মের বাইরে নয়। আজকের দিনটি ‘টাইমড আউটে’র দখলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সাকিবের ‘টাইমড আউট’ করার সিদ্ধান্তে যা বললেন স্টেইন

আপডেট সময় ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩