ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

পোশাক কারখানার নিরাপত্তায় মাঠে বিজিবি

ঢাকা: ঢাকা ও এর আশেপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা ও এর আশপাশের এলাকায় গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাজীপুর ও কোনাবাড়ী এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন রাজধানী, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনকালে কিছু জায়গায় ভাঙচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে কিছু কারখানায় বৃহস্পতিবার সকাল থেকেও আন্দোলন চলছে। এর মধ্যে রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়ক অবরোধ করে রেখেছেন কিছু কারখানার আন্দোলনরত শ্রমিকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

পোশাক কারখানার নিরাপত্তায় মাঠে বিজিবি

আপডেট সময় ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩