ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শুক্র-শনি বন্ধ থাকবে মেট্রোরেল

ঢাকা: আগামী শনিবার (৪ নভেম্বর) উদ্বোধন উপলক্ষে বন্ধ থাকবে মেট্রোরেল। আর শুক্রবার ( ৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটি উপলক্ষে এ পরিবহনসেবা বন্ধ থাকবে।

রোববার (৫ নভেম্বর) থেকে আবারও যথারীতি মেট্রোরেল চলাচল শুরু হবে।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৪ তারিখ উদ্বোধনের জন্য ওইদিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। ৫ তারিখ থেকে আবার চালু হবে মেট্রোরেল উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী একটি ট্রেন উদ্বোধন করবেন আর পরের ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে এমআরটি নর্দান রুটের কাজের উদ্বোধন করবেন। একইসঙ্গে এমআরটি ৫ এর ফলক উন্মোচন করবেন।

শনিবার থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল শুরুতে শুধু মাত্র চার ঘণ্টা চলবে এই পথে। আর স্টেশন খোলা থাকবে তিনটি। আস্তে আস্তে সময় ও স্টেশন বাড়ানো হবে।

এমএএন ছিদ্দিক বলেন, শুক্রবার ব্যতীত আগামী ৫ নভেম্বর রোববার থেকে প্রতিদিন মেট্রো ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। আর চলবে ১০ মিনিট পর পর। সকাল সাড়ে ১১টার পর থেকে মতিঝিল হতে আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ

শুক্র-শনি বন্ধ থাকবে মেট্রোরেল

আপডেট সময় ১২:৫৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩