ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

রামগঞ্জে নবাগত ওসি মোহাম্মদ সোলাইমানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমানের সাথে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ও কমিটির তালিকা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধায় অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময় সভায় ওসি মোহাম্মদ সোলাইমান তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মমুক্ত পরিবেশে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এলাকা থেকে মাদক ও চোরাকারবারী দমনে তিনি জিরো টলারেন্স অবস্থানে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইভটিজিং রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি মিডিয়াকর্মীদের অবহিত করেন।

এসময় বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরিফ, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কবির।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি একে এম মহি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক গনজাগরণ প্রতিনিধি সোহেল হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের কথা প্রতিনিধি মোঃ নুর হোসেন রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম রুবেল।

এছাড়াও কার্যনির্বাহীর সদস্য দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন, দৈনিক আমাদের মাতৃভূমি প্রতিনিধি মোঃ ফয়েজ আলম, দৈনিক আমাদের স্বদেশ প্রতিনিধি মহিবউল্যাহ, দৈনিক আমার সংগ্রাম প্রতিনিধি আলমগীর হোসেন, সত্যের সন্ধানে প্রতিনিধি মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

রামগঞ্জে নবাগত ওসি মোহাম্মদ সোলাইমানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট সময় ১১:৪২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩