ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত অবসরের এক দিন আগে পদোন্নতি, পরদিন এমডির পদে আবেদন চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

অবরোধ ভেঙে রাস্তায় নামলেই নাস্তার প্যাকেট পাচ্ছেন চালকরা

সিরাজগঞ্জ: বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন সিরাজগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রাস্তায় দূরপাল্লার যানবাহনের পরিমাণ কম হলেও তিন চাকার পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

চলছে পণ্যবাহী পরিবহনও। এদিকে অবরোধ ভেঙে গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই নাস্তার প্যাকেট তুলে দেওয়া হচ্ছে চালকের হাতে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অবরোধ ভেঙে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের হাতে নাস্তার প্যাকেট তুলে দিতে দেখা যায় পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাদের। এ সময় চালকদের গাড়ি চালাতে উৎসাহ যোগান দলটির নেতা-কর্মীরা। তাদের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ সর্বদাই মাঠে রয়েছে বলে জানান তারা।

পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পীর সুমন, যুব মহিলা লীগের সভাপতি রোমানা রেশমা, পৌর আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, আতাউর রহমান বরাত, শ্রমিক লীগ নেতা রতু খানসহ অন্যান্য নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল থেকে পৌর বাস টার্মিনাল, বাজার স্টেশন, বিভিন্ন সিএনজি স্ট্যান্ড ও রেলগেইট এলাকায় গাড়িচালকদের রাস্তায় নামতে উদ্বুদ্ধ করা হয়েছে। ট্রাক, বাস, সিএনজি, মাইক্রোবাস, ইজিবাইক, অটোরিকশাচালক যারা অবরোধকে উপেক্ষা করে রাস্তায় গাড়ি চালিয়েছেন তাদের হাতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকালের নাস্তা প্রদান করা হয়।

তিনি বলেন, বিএনপির অবৈধ অবরোধ ভেঙে ধীরে ধীরে রাস্তায় নামছেন গাড়িচালকরা। জনগণ এই অবরোধ প্রত্যাখ্যান করেছে। সিরাজগঞ্জ শহরে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ

অবরোধ ভেঙে রাস্তায় নামলেই নাস্তার প্যাকেট পাচ্ছেন চালকরা

আপডেট সময় ১২:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩