ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল। ডিপিডিসি’র এমডি নিয়োগে বিতর্কিত মানদন্ড উত্তরায় রাস্তা নির্মাণের আড়ালে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ দুলাল-ইব্রাহিম চক্রের প্রতারণার জাল কোটি টাকা হাতিয়ে নেয়ার কৌশল কৃষকলীগ নেতা মাকসুদ ও সোহেলকে ঘিরে ভুয়া ‘প্রাচীন পিলার-কয়েন’ প্রতারণা ছাত্রদল নেতার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা ব্যাংক-বিশ্ববিদ্যালয় সাম্রাজ্য এম এ কাসেমের পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু বিয়ের নামে প্রতারণা, ওসির বিরুদ্ধে নারী সার্জেন্টের অভিযোগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

মিরপুরে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ-ভাঙচুর

ঢাকা: সর্বনিম্ন ২৩ হাজার টাকা মজুরির দাবিতে সড়কে নেমেছে কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় গার্মেন্টস শ্রমিকরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

এছাড়া কয়েকটি গার্মেন্টসের গ্লাস ভাঙচুর করতে দেখা যায় তাদের।
সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুর সাড়ে ১১ (পুরবী সিনেমা হল) সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কয়েকশ গার্মেন্টস শ্রমিক। এ সময় মিরপুর ৭ নম্বরের অ্যাপোলো ফ্যাশন, অ্যাপলো নীট ওয়্যার লিঃ, রিও ফ্যাশন, ডিজাইন লিঃ, ব্রানারসন অ্যাপারেলস লিঃ সহ কয়েটি গার্মেন্টস ভাংচুর করে শ্রমিকরা।

নাম প্রকাশ না কারার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানায়, গার্মেন্টস শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নামে। গাজীপুরে যে দাবিতে শ্রমিকরা রাস্তায় নামছে সে দাবিতেই শ্রমিকরা মিরপুরের রাস্তায় নামে। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মিরপুরের বেশ কিছু এলাকার রাস্তা অবরোধ করে রাখে আন্দোলনরত শ্রমিকরা।

বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, আগামী বছরের শুরুতে নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের বেতন ২৩ হাজার টাকা হওয়ার কথা। এ জন্য চলতি মাসে তাদের গ্রেড ঠিক করার কথা। কিন্তু মালিকপক্ষ গ্রেড পরিবর্তন ও বেতন বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। তারা (মালিক পক্ষ) আগের বেতন বহাল রেখেই গার্মেন্টস চালাতে চান।

কালশী রোডের ২২ তলা (স্ট্যান্ডার্ড গ্রুপ) গার্মেন্টস শ্রমিক রেশমা ও কালাম জানান, বর্তমানে আট হাজার টাকা বেতন পান তারা। নতুন মজুরি অনুযায়ী আমাদের বেতন ২৩ হাজার টাকা হওয়ার কথা। কিন্তু মালিক পক্ষ বেতন বাড়িয়ে ১০ থেকে ১১ হাজার টাকা দিতে চায়। গ্রেড পরিবর্তন করে তাদের এই বেতন বাড়াতে হবে। কিন্তু মালিক পক্ষ গ্রেড পরিবর্তনসহ নতুন মজুরি বাড়ানোর বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেনি। এ জন্য তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে শ্রমিকরা রাস্তা থেকে সরে গিয়েছে। আর গার্মেন্টস ভাঙচুর করেছে কি না খবর নিচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল।

মিরপুরে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ-ভাঙচুর

আপডেট সময় ০২:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩